রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

মো: মামুনুর রশিদ

আগস্ট ১১, ২০২৬, ০২:২০ পিএম

কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান আড়াআড়িভাবে রেখে এই অবরোধ শুরু করা হয়। এর ফলে দিনাজপুর শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, কলেজ মোড়, বালুয়াডাঙ্গা, বটতলী মোড় এবং সিএনবি মোড়সহ ছয়টি গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যানবাহন ফেলে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। 

জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।উল্লেখ্য, গত রোববার রাতে কোতোয়ালি থানা চত্বরে ডিউটিরত এক সিআইডি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠার পর মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তাঁকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে।