মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে মাদক ব্যবসা বন্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৬, ১১:৫৯ পিএম

দিনাজপুরে মাদক ব্যবসা বন্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে মাদক কারবারিদের অবৈধ ব্যবসা বন্ধ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের বালুডাঙা এলাকায় বায়তুল ইজ্জত জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আন্দোলন ও মিছিল থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তোলার আহ্বান জানান আয়োজকরা।

মিছিল ও সমাবেশে বক্তব্যকালে মসজিদ কমিটির সভাপতি মামুনুর রশিদ স্থানীয় মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। অন্যথায় তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি জানান তিনি। সমাজের যুবসমাজকে রক্ষা করতে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থানীয় নেতারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাদল এবং পৌর বিএনপির সহসভাপতি ও দশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।