সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ১০:২০ এএম

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দাম

দেশের বাজারে গত বৃহস্পতিবার নির্ধারিত রেকর্ড দামেই আজ মঙ্গলবার স্বর্ণ বিক্রি হচ্ছে। ওই দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এরপর থেকে নতুন করে দাম আর সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও ওই দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ মঙ্গলবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত বুধবার সকালেও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। তবে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে মাত্র এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় নতুন দাম কার্যকর করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে এই নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করতে হবে। চলতি মে মাসে দুই দফায় স্বর্ণের দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় বাজারে এখন স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।