মে ১৯, ২০২৬, ১১:২৫ এএম
জুলাই আন্দোলন-পরবর্তী প্রণীত বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ১৮ মে ২০২৬ তারিখ থেকে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা শুরু হয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও এই নোটগুলো ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।নতুন এই নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই সংবলিত থাকবে।
এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে নতুন গভর্নরের সইয়ে ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাজারে আসা এই নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বাজারে বৈধ এবং সচল থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন