মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে বিশ্ব পরিস্থিতিতে হঠাৎ বাড়ছে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৭:২২ পিএম

বিশ্ববাজারে বিশ্ব পরিস্থিতিতে হঠাৎ বাড়ছে স্বর্ণের দাম

ছবি - সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়।যুক্তরাষ্ট্রের ফিউচারসের দামও বেড়েছে।

ফিউচারস মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে এই ধাতুর দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানিয়েছেন যুদ্ধবিরতির ঘোষণার পরই মূলত বাজারে দামের এই উল্টো প্রবণতা বা ঊর্ধ্বগতি দেখা গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করতে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি।