রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৩:৫৭ পিএম

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের

ছবি : সংগৃহীত

অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সংলাপে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করে কাজ করছে বলে জানান তিনি।

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ এই বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।উপাচার্যদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেটিং নির্ধারণের ক্ষেত্রে শুধু গবেষণার মানই যথেষ্ট নয়, বরং প্রাপ্ত অর্থ কীভাবে ও কোন খাতে ব্যয় করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এসব তথ্য ও পরিসংখ্যান সঠিকভাবে উপস্থাপন করলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি মত দেন। তিনি আরও বলেন, বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার বাস্তবমুখী সমন্বয় করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, উচ্চশিক্ষাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চাবিকাঠি হিসেবে বিবেচনা করে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্পদের সুষম ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়ন সম্ভব। অর্থনীতির প্রবৃদ্ধির হারকে গতিশীল রাখতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে এই বরাদ্দ কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী।