ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:০৬ পিএম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মাউশির নির্দেশনায় অন্তর্ভুক্ত কার্যক্রমগুলো হলো:
| ক্যাটাগরি | প্রতিযোগিতার নাম |
| ক্রীড়া প্রতিযোগিতা | ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা |
| সহপাঠ্য কার্যক্রম | বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি করা |
| সাংস্কৃতিক প্রতিযোগিতা | কুরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন |
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রম হাউজভিত্তিক (৪টি হাউজে) আয়োজন করতে হবে এবং তা নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে গতিশীল করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন