বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০২:৪৪ পিএম

রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী

Ai - ছবি

রাজধানীতে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজশাহী নগরীতে আবারও এক শিক্ষিকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার চন্দ্রিমা আবাসিক এলাকায় হাঁটতে বের হলে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগে থাকা আইফোনসহ গুরুত্বপূর্ণ কার্ডগুলো নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষক রাবির থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।ঘটনার পরপরই ড. কাজী শুসমিন আফসানা নামের ওই শিক্ষিকা চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

ভুক্তভোগী শিক্ষিকা জানান, তার মজবুত ক্রসবেল্ট ব্যাগটি যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাতে মনে হয় দুর্বৃত্তরা তাকে আগে থেকেই অনুসরণ করছিল। আইফোনের লোকেশন ট্র্যাক করে তারা নিজেরাও কিছুটা দূর পর্যন্ত গিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। পুলিশি তৎপরতার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।