এপ্রিল ১, ২০২৬, ০৬:০৯ পিএম
দেশের স্মার্টফোন বাজারে ফটোগ্রাফি প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় ব্র্যান্ড ভিভো। আগামী ৯ এপ্রিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে যাচ্ছে ভিভোর বহুল প্রতিক্ষিত ভি৭০ সিরিজ। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ভিভো ভি৭০ এফই মডেলটি, যা মূলত ভ্রমণপিপাসু ও উচ্চমানের ছবি তুলতে পছন্দ করেন এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
সাধারণত স্মার্টফোনে ছবি তোলার পর তা জুম করলে বা ক্রপ করলে ছবির মান অনেক সময় ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের এই চিরাচরিত সীমাবদ্ধতা দূর করতে ভিভো ভি৭০ এফই মডেলে যুক্ত করা হয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা।
বড় কোনো ল্যান্ডস্কেপ বা গ্রুপ ছবি তোলার পর তা এডিট করার প্রয়োজন পড়লে এই ক্যামেরার হাই-ডিটেইলস সুবিধা ব্যবহারকারীকে বাড়তি স্বাধীনতা দেবে। এতে ছবি ফেটে যাওয়ার ভয় ছাড়াই নিখুঁতভাবে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া সম্ভব হবে।
ছবি তোলার ক্ষেত্রে স্থায়িত্ব নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস প্রযুক্তি। এটি মূলত চলার পথে বা হুটহাট ছবি তোলার সময় হাতের কম্পনজনিত ঝাপসাভাব কমিয়ে আনে। ফলে ব্যবহারকারীরা চলন্ত অবস্থায়ও একদম স্থির ও পরিষ্কার ছবি ধারণ করতে পারবেন। বিশেষ করে যারা পাহাড়ে বা খোলা আকাশের নিচে প্রাকৃতিক দৃশ্য ধারণ করতে ভালোবাসেন, তাদের জন্য এই ক্যামেরা প্রযুক্তিটি অত্যন্ত সহায়ক হবে।
ক্যামেরা ফিচারের পাশাপাশি স্মার্টফোনটির ডিজাইনেও ভিন্নতা এনেছে ভিভো। ফোনটি বাজারে আসছে ‘মিউজ পার্পল’ রঙে, যা ভিন্ন ভিন্ন আলোর কোণে উজ্জ্বল ও প্রিমিয়াম ইফেক্ট তৈরি করে। ফোনটির শৈল্পিক কারুকাজ এবং পাতলা গঠন তরুণ প্রজন্মের রুচির সঙ্গে বেশ মানানসই হবে বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরা ও ডিজাইনের এই সমন্বয় ফোনটিকে বাজারে থাকা অন্যান্য সমসাময়িক মডেল থেকে আলাদা করবে।
ভিভো ভি৭০ এফই মডেলটির সঙ্গে এই সিরিজে থাকছে আরও উন্নত ফিচারের ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি৭০। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন এই সিরিজটি ব্যবহারকারীদের ফটোগ্রাফি ও সৃজনশীল কাজের ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে। আগামী ৯ এপ্রিল লঞ্চ হওয়ার পর থেকেই দেশের বাজারে ফোনগুলো পাওয়া যাবে। যারা ছবি তোলার পর তা নিখুঁতভাবে সাজিয়ে নিতে পছন্দ করেন, তাদের জন্য এই সিরিজটি বড় ধরনের সমাধান হতে পারে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন