বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

ঈদুল আজহায় বাজারে এলো অপো এ৬কে ফোনের নতুন ভেরিয়েন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৭:২৯ পিএম

ঈদুল আজহায় বাজারে এলো অপো  এ৬কে ফোনের নতুন ভেরিয়েন্ট

নতুন অপো এ৬কে ফোন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘অপো এ৬কে’ স্মার্টফোনের নতুন একটি ভেরিয়েন্ট দেশের বাজারে এনেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতেই মূলত এই নতুন সংস্করণটি আনা হয়েছে।

ডিভাইসটির প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে সফলভাবে বাজারে উন্মোচন করা হয়েছিল।নতুন এই স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা যেকোনো আলোতে নিখুঁত ছবি তুলতে সক্ষম। 

দৈনন্দিন ব্যবহার ও গেমিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কে মডেলে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লের পাশাপাশি জেমিনি ইন্টিগ্রেশন প্রযুক্তির সুবিধা রয়েছে।

নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২১,৯৯৯ টাকা। ক্রেতারা দেশের যেকোনো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ফোনটি কিনলে গ্রাহকরা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন।