শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:১৮ এএম

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স

আইফোন ১৮ প্রো ম্যাক্স

প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন নিয়ে আসে অ্যাপল। সেই ধারায় চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ সিরিজ। নতুন এ লাইনআপের আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও ফাঁস হওয়া তথ্যে এর ফিচার ও দাম নিয়ে জোর আলোচনা চলছে।

ক্যামেরা ও ব্যাটারি বিভাগে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল সেটআপের পাশাপাশি মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার লেন্স যুক্ত হতে পারে। এতে কম আলোতেও উন্নত ছবি ও প্রাকৃতিক ডেপথ ইফেক্ট পাওয়া সম্ভব হবে। 

এলটিপিও+ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যার ফলে ডিসপ্লের মান আরও উন্নত হবে। ডাইনামিক আইল্যান্ডের আকার ৩৫ শতাংশ পর্যন্ত ছোট হতে পারে।সবচেয়ে চমক থাকতে পারে ব্যাটারিতে।

আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৫১০০ থেকে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে, যা এখন পর্যন্ত আইফোনের ইতিহাসে সবচেয়ে বড়। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে ২ ন্যানোমিটার প্রযুক্তির এ২০ প্রো চিপ। অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই প্রসেসিংয়ের সক্ষমতা আগের চেয়ে ৩০ শতাংশ পর্যন্ত উন্নত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সবকিছু ঠিক থাকলে দামের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে না।

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৮ প্রো-এর সম্ভাব্য দাম শুরু হতে পারে ১ হাজার ৯৯ ডলারে। অন্যদিকে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলটির দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে। তবে অ্যাপল নতুন কোনো প্রাইসিং স্ট্র্যাটেজি গ্রহণ করলে দামের কিছুটা হেরফের হতে পারে। আগামী সেপ্টেম্বরে ইভেন্টেই জানা যাবে চূড়ান্ত সব তথ্য।