ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:০৫ এএম
ভারতের কর্ণাটক রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে রাজ্যের চিত্রদুর্গ জেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা অভিমুখে যাচ্ছিল। পথে হিরিয়ুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বাসের ওপর উঠে পড়ে।
সংঘর্ষের সাথে সাথেই বাসের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। গভীর রাতে যাত্রীরা যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন।
তখন বাস থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাননি তারা। ফলে অন্তত ২০ জন যাত্রী বাসের ভেতরেই পুড়ে মারা যান।উদ্ধার অভিযান ও হতাহত: খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দগ্ধ শরীরগুলো চেনার উপায় নেই বলে জানা গেছে। আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হিরিয়ুর ও চিত্তাগুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত ও কারণ: প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ট্রাক চালক সম্ভবত গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এর ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে অন্য লেনে চলে আসেন এবং সরাসরি বাসটিকে ধাক্কা দেন। দুর্ঘটনার পর ৪৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন