সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন ৮ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০২:৩৭ পিএম

পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন ৮ সেনাসদস্য

বাজাউরে বিস্ফোরণস্থল

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি সেনা সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই উপজাতীয় এলাকাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত।

হামলার শিকার সেনাসদস্যরা বাজাউর জেলায় একটি সমাবেশে অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিবরণ অনুযায়ী আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে প্রবেশ করে নিজের কাছে থাকা বিস্ফোরণের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। 

ঘটনার পরপরই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।বাজাউর এবং সংলগ্ন সীমান্ত এলাকাগুলোতে গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। 

তবে এই নির্দিষ্ট হামলার পর এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু হয়েছে কি না সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহতদের উদ্ধারের পর স্থানীয় সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি