বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হরমুজ পুনরায় খোলায় নীতিগত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র–ইরান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:০৭ এএম

হরমুজ পুনরায় খোলায় নীতিগত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র–ইরান

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিক চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি এবং এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হলেও এখনো চূড়ান্ত দলিল প্রস্তুত হয়নি।চুক্তির অন্যতম শর্ত হিসেবে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের প্রতিশ্রুতি দিতে পারে। 

তবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পদ্ধতি ও সময়সীমা এখনো অস্পষ্ট। মার্কিন কর্মকর্তার ভাষ্যমতে, ইরানের সর্বোচ্চ নেতা পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন। যদিও ক্ষেপণাস্ত্র মজুদ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আপাতত বর্তমান চুক্তির বাইরে রাখা হয়েছে।

এই বিষয়গুলো ভবিষ্যতের আলোচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ শিথিল করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে বলেও তিনি সাফ জানিয়েছেন। 

ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন।কূটনৈতিক এই অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আসার আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: