মে ২৯, ২০২৬, ০৬:৫৮ পিএম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে মিনায় জামারাতে কঙ্কর নিক্ষেপের সময় ঘটে যাওয়া এক হালকা রসিকতাপূর্ণ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে কঙ্কর নিক্ষেপের সময় এক নারী হাজির ছোড়া পাথর ভুলবশত সামনে হাঁটা এক এশীয় হাজির গায়ে লাগে।
এরপরই ওই ব্যক্তি মাথা সরিয়ে মজার ছলে বলেন যে তিনি তো শয়তান নন।চলতি বছর মক্কা ও মিনায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।তীব্র গরম ও হজের কষ্টকর পরিবেশের মধ্যেও এই মানবিক মুহূর্তটি নেটিজেনদের বেশ নজর কেড়েছে।
ইসলামি বর্ণনা অনুযায়ী ইবরাহিম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত রাখতে শয়তান চেষ্টা করলে তিনি তিন স্থানে পাথর ছুড়েছিলেন এবং সেই স্মরণে এই রমি জামারাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস জানিয়েছে এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মানুষ হজ পালন করেছেন। এর মধ্যে বিদেশ থেকে এসেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং অভ্যন্তরীণ হাজির সংখ্যা ছিল ১ লাখ ৬০ thousand ৬৪৬ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন