মে ২৯, ২০২৬, ০৯:৫১ পিএম
ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। শুক্রবার পবিত্র এই উপাসনালয়টি সম্পূর্ণ সিলগালা করে দেওয়ায় ফিলিস্তিনি মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করতে পারেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরাইলি সেনারা মসজিদের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়।আশপাশের সব চেকপয়েন্টও বন্ধ করা হয়েছে।
ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। স্থানীয় প্রশাসনের মতে হেবরনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় কার্যক্রমে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এর আগে গত ২৭ মে কঠোর কড়াকড়ির মধ্যে এই মসজিদে সীমিত সংখ্যক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন।
ইব্রাহিমি মসজিদটি সম্পূর্ণ ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত যেখানে মাত্র ৪০০ ইহুদি বসতি স্থাপনকারীর নিরাপত্তার জন্য প্রায় দেড় হাজার সেনা মোতায়েন রয়েছে।

-20260529155222.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন