বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর প্রসঙ্গে যা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৮:৩৮ পিএম

হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর প্রসঙ্গে যা জানাল ভারত

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে আটক থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে মুখ খুলেছে নয়াদিল্লি। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে মন্তব্য করেন। সাংবাদিকরা আসামিদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি এটিকে সম্পূর্ণ একটি আইনি বিষয় বলে উল্লেখ করেন।

এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ভারতীয় এই কর্মকর্তা।ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরার পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আঠারোতম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। 

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশের সরকারপ্রধানকে এই দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান জয়সওয়াল।হাদি হত্যা মামলায় অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চলছে। এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে দীর্ঘদিনের এই জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।