মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০২:৩৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু: মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মুসলিম বিশ্বের ‘চিরশত্রু’ হিসেবে উল্লেখ করে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত শত্রুর মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য বলে অভিযোগ করেছেন তিনি।

শত্রুপক্ষ মুসলিম বিশ্বের বিভক্তি ও শক্তি দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পার্থক্যকে কাজে লাগিয়ে পারস্পরিক বিভেদ সৃষ্টি করতে চায়। ফিলিস্তিনিরা যদি ঐক্যবদ্ধ থাকত, তবে এতটা অসহায়ভাবে দখলদারদের নির্যাতনের শিকার হতো না বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না।

মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি প্রকৃত শত্রুকে চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বৈরিতা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের জনগণের প্রতি রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।