নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৩৭ পিএম
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৬তম গ্রেডের মোট ১৫টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাতটি ভিন্ন ক্যাটাগরির এই পদগুলোতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
ইনস্টিটিউটে যে সাত ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে, সেগুলোর বিবরণ ও বেতন স্কেল নিম্নরূপ:
| পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০৩ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা) |
| সিনিয়র মেকানিক | ০১ | গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা) |
| ড্রাইভার | ০২ | গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০ টাকা) |
| লাইব্রেরিয়ান | ০২ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা) |
| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৫ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা) |
| টেলিফোন অপারেটর | ০২ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা) |
| ক্যাশিয়ার | ০১ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা) |
আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।
আবেদন শেষ: ১৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
বয়সসীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। সব পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায়, আবেদনকারীকে কেবল একটি পদে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। ক্যাশিয়ার (৭ নং পদ) পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা দিতে হবে।বিশেষ দ্রষ্টব্য: ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গসহ সব অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।*নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন