রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

৬৫ পদে নিয়োগ দেবে বিয়াম ফাউন্ডেশন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:০২ পিএম

৬৫ পদে নিয়োগ দেবে বিয়াম ফাউন্ডেশন

শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

বিয়াম ফাউন্ডেশন পরিচালিত দেশের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬২টি পদ ক্যাটাগরিতে মোট ৬৫ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিয়াম ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যক্ষ, প্রদর্শক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের সকল জেলার প্রকৃত ও যোগ্য নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠান বা পদের জন্য আবেদন করতে পারবেন না।

অনলাইনে আবেদন প্রক্রিয়া ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

পদভেদে বেতন ৫ম থেকে ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।

পদভেদে বয়সসীমা ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ৩২, ৩৫ ও ৪৫ বছর।

আবেদনের ফি পদভেদে ১১২, ১৬৮ ও ২২৩ টাকা।

স্নাতক, স্নাতকোত্তর, ফাজিল বা কামিল, বিএড ও কম্পিউটার ডিপ্লোমাধারীরা পদভেদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির স্মারক নম্বর ০৫.০৫.০০০০.০০০.০০৪.০৬.০০৪১.২৫-৩৮২।

বিজ্ঞপ্তি জারির তারিখ ১৩ অক্টোবর ২০২৬ এবং প্রকাশের তারিখ ২৯ নভেম্বর ২০২৬।

বিয়াম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১০০০-এ অবস্থিত।