নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫১ পিএম
বর্তমানে দেশে কোনো বৃষ্টি বলয় চালু নেই। দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিষ্কার রয়েছে। নিকটবর্তী সময়ে নতুন করে কোনো বৃষ্টি বলয়ের সম্ভাবনাও পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, সম্পূর্ণ ডিসেম্বর মাসেও দেশে কোনো বৃষ্টি বলয়ের সম্ভাবনা নেই। তবে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ ১৫ দিনের মধ্যে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা বা কোথাও কোথাও মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ দুই-তিন দিন হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ পুরো মাসেই অধিকাংশ সময় আবহাওয়া ভালো থাকতে পারে। তবে শেষ ১৫ দিনের যেসব দিন আবহাওয়া মেঘলা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, তা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন