নভেম্বর ২৯, ২০২৬, ০২:০৫ পিএম
আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পরও জেলার সার্বিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
শুক্রবার দুপুরে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. ফখরুজ্জামান মোহন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুল মান্নান, আলহাজ্ব মো. আমান উল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফখরুজ্জামান মোহন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল এখন দেশের সর্ববৃহৎ ও সর্বজনপ্রিয় রাজনৈতিক দল।
ডা. ফখরুজ্জামান মোহন আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি যদি আগামী নির্বাচনে বিজয়ী হয়, তাহলে এই সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন