নভেম্বর ২৯, ২০২৬, ০২:২০ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন