নভেম্বর ২৯, ২০২৬, ০২:২২ পিএম
যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিসহ গুরুত্বপূর্ণ সকল পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
শনিবার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৬টি পদের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছেন বিএনপিপন্থী প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. এ কে এম মোস্তফা কামাল।
সহসভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হাসান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তসলিম উদ্দিন ও সহকারী সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া এ নির্বাচনে অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শওকত আলী, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আরিফুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান শামীম নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্যে এছাড়া রয়েছেন অ্যাডভোকেট মো. আবু রায়হান মিঠু, অ্যাডভোকেট মো. ইমরান হোসেন, অ্যাডভোকেট মো. আসিফ জামান, অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান, অ্যাডভোকেট গাজী সোহেল রানা, অ্যাডভোকেট তাসফিয়া মাহমুদ ও অ্যাডভোকেট খন্দকার বকুল হোসেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ও কার্যকরী সংসদের দুটি সদস্যপদে শামস ইমরান সুদীপ্ত কুমার নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন