নভেম্বর ২৯, ২০২৬, ০১:১৯ পিএম
এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর ভাঙার গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।
শহীদ আবু সাঈদের কবরের সঙ্গে ছবিটির কোনো মিল নেই।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে কাজ করছে ফ্যাক্টওয়াচ।
প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ পরিচালিত স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।
এসব কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজন সম্পৃক্ত যা প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন