নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫১ পিএম
দিনাজপুর: সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখ রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর এবং মোহনপুর ব্রীজ বিওপির দায়িত্বপূর্ণ ছোট মনিপুর ও পূর্ব মোহনপুর মাদ্রাসার পার্শ্ববর্তী (থানা ও জেলা- দিনাজপুর) নামক স্থানে পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় (TENSIWIN 0.5) ট্যাবলেট ৪৮০ পিছ, এবং বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১৪৪ বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৬৫,৬০০/- (এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত টাকা)।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, "সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন