রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

গিয়াস কাদেরকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার শনাক্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:০৩ পিএম

গিয়াস কাদেরকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার শনাক্ত

রিউমার স্ক্যানারের ভুয়া দাবি শনাক্তকরণ গ্রাফিক।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, ভারতীয় গণমাধ্যমে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

প্রকৃতপক্ষে চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

অথচ ভারতীয় গণমাধ্যম ছড়াচ্ছে গোপনে দেশত্যাগের ভুয়া দাবি।

এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে বলে জানায় রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।