আগস্ট ৭, ২০২৫, ১১:৪০ এএম
এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) দেশের ৪টি জেলায় 'টেরিটরি সেলস অফিসার' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আজ, ৭ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২১ আগস্ট।
পদের নাম: টেরিটরি সেলস অফিসার পদসংখ্যা: ৪টি শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। অন্যান্য যোগ্যতা: বাজারে পণ্যের ব্র্যান্ডিংয়ে দক্ষতা। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
কর্মস্থল: এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের গাজীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ এবং কুমিল্লা (দাউদকান্দি) জেলায় নিয়োগ দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা: এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা যেমন: মোবাইল বিল, টি/এ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি ঈদ বোনাস এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এডিসন গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
-
আবেদন শুরুর তারিখ: ০৭ আগস্ট ২০২৫
-
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫
এই সুযোগটি যোগ্য প্রার্থীদের জন্য কর্মজীবনে নতুন পথ খুলে দিতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন