আগস্ট ১১, ২০২৫, ১২:৩৩ পিএম
এসএসসি পাশেই সরকারি চাকরির দারুণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের 'অফিস সহায়ক' পদে ২৮৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা
-
পদের নাম: অফিস সহায়ক
-
পদসংখ্যা: ২৮৪ জন
-
গ্রেড: ২০
-
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
-
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা ও প্রক্রিয়া
আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১লা আগস্ট তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (bwdb.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন