বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সিভিল সার্জন কার্যালয়ে সরকারি চাকরির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:৫২ এএম

সিভিল সার্জন কার্যালয়ে সরকারি চাকরির সুযোগ

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকারি চাকরির নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ০৬টি ভিন্ন পদে মোট ১৭১ জন জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারাই (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘পরিসংখ্যানবিদ’ (গ্রেড-১৪) পদে ০৫ জনকে নিয়োগ দেওয়া হবে; শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ (গ্রেড-১৬) পদে ১৫ জন নেওয়া হবে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

সবচেয়ে বড় নিয়োগটি হবে ‘স্বাস্থ্য সহকারী’ (গ্রেড-১৬) পদে, যেখানে মোট ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্যও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘স্টোর কিপার’ (গ্রেড-১৬) পদে ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।

‘গাড়ি চালক’ (গ্রেড-১৬) পদে ০৩ জনকে নেওয়া হবে। এই পদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর অবশ্যই হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, ‘অফিস সহায়ক’ (গ্রেড-২০) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।