নভেম্বর ৪, ২০২৫, ১০:০১ এএম
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে মোট ৮৮ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর মধ্যে ৯ম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে এসএসসি বা জেএসসি পাসে আবেদনযোগ্য পদও রয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলোতে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরির ধরন স্থায়ী বা অস্থায়ী হতে পারে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে।আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (bnm.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের সময় অনলাইনে ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে যুক্ত করতে হবে।
আবেদন ফি:
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের টাকা জমা দিতে হবে। বিভিন্ন পদের জন্য ফি ভিন্ন ভিন্ন:
-
নবম-দশম গ্রেডের জন্য: ২২৩ টাকা
-
১১-১২তম গ্রেডের জন্য: ১৬৮ টাকা
-
১৩-১৬ তম গ্রেডের জন্য: ১১২ টাকা
-
১৭-২০ তম গ্রেডের জন্য: ৫৬ টাকা (অফেরতযোগ্য)
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন