রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক মাস মোবাইল ফোন ব্যবহার না করলে হতে পারে যেসব পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৬:০৬ পিএম

এক মাস মোবাইল ফোন ব্যবহার না করলে হতে পারে যেসব পরিবর্তন

ছবি - সংগৃহীত

আধুনিক জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। ঘুম থেকে উঠে যার শুরু, আর ঘুমাতে যাওয়ার আগেও যার শেষ হয় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি এক মাসের জন্য এই অবিচ্ছেদ্য সঙ্গীটিকে পুরোপুরি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে আনতে পারে কিছু অসাধারণ ইতিবাচক পরিবর্তন।

মানসিক চাপ কমে: ফোনে অনবরত নোটিফিকেশন, কাজের ই-মেইল আর সামাজিক মাধ্যমের আপডেট আমাদের মস্তিষ্ককে সব সময় ব্যস্ত রাখে, যা মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায়। ফোন থেকে বিরতি নিলে এই ডিজিটাল কোলাহল থেকে মুক্তি মেলে। ফলে মস্তিষ্ক বিশ্রাম পায় এবং মানসিক শান্তি ফিরে আসে।ঘুমের মান উন্নত হয়: রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহারের অভ্যাস ঘুমের বারোটা বাজিয়ে দেয়। স্ক্রিনের নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের নিঃসরণ বাধাগ্রস্ত করে।

এক মাস ফোন ছাড়া থাকলে আপনার ঘুমের চক্র স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। ফলে সহজে ঘুম আসা, গভীর ঘুম হওয়া এবং সকালে সতেজ অনুভূতি নিয়ে ঘুম থেকে ওঠা সম্ভব হবে।চোখ বিশ্রাম পায়: একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ‘ডিজিটাল আই স্ট্রেন’ বা ‘স্মার্টফোন ভিশন সিনড্রোম’ দেখা দেয়, যার ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালাপোড়া করা এবং চোখে ব্যথা হতে পারে। ফোন ব্যবহার বন্ধ করলে চোখ প্রয়োজনীয় বিশ্রাম পায়, যা দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

শারীরিক কার্যকলাপ বাড়ে: হাতে ফোন না থাকলে অলসভাবে বসে থাকার প্রবণতা কমে। সেই সময়টাতে হাঁটা, ব্যায়াম করা বা বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়ার মতো শারীরিক কার্যকলাপে মন বসে। ফলে জীবনযাত্রা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।

বাস্তব সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়: অনলাইন যোগাযোগ অনেক সময় আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ফোন থেকে দূরে থাকলে আপনি পরিবার ও বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথা বলার এবং গুণগত সময় কাটানোর সুযোগ পাবেন, যা অনলাইন জগতের চেয়ে অনেক বেশি মানসিক তৃপ্তি দেয়।

মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ে: স্মার্টফোন মনোযোগ নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ। ফোন ব্যবহার না করলে বারবার নোটিফিকেশন দেখার তাগিদ থাকে না। ফলে যেকোনো কাজে গভীরভাবে মনোযোগ দেওয়া সহজ হয়। এতে আপনার পড়াশোনা বা অফিসের কাজে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বহুগুণে বেড়ে যেতে পারে।