রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে যে ৩টি সহজলভ্য ফল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:৪২ পিএম

রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে যে ৩টি সহজলভ্য ফল

ছবি - সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রক্তে প্লাটিলেট কমে যাওয়ার ঝুঁকিও। প্লাটিলেট হলো রক্তের এক ধরনের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ নানা মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।একজন সুস্থ মানুষের রক্তে প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ প্লাটিলেট থাকে।

ডেঙ্গু,  বা অন্য কোনো ভাইরাল সংক্রমণের কারণে এর সংখ্যা দ্রুত কমে যেতে পারে। তবে কিছু প্রাকৃতিক খাবার রয়েছে, যা রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে জাদুর মতো কাজ করে। চলুন, জেনে নেওয়া যাক তেমন তিনটি সহজলভ্য ফল সম্পর্কে।পেঁপে ও পেঁপে পাতা ডেঙ্গু রোগীদের জন্য পেঁপে এবং বিশেষ করে পেঁপে পাতার রসকে অমৃত সমান বলে মনে করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার নির্যাসে এমন কিছু এনজাইম রয়েছে, যা অস্থিমজ্জাকে (bone marrow) উদ্দীপিত করে এবং দ্রুত নতুন প্লাটিলেট তৈরিতে সহায়তা করে।

পাকা পেঁপেও ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।আমলকি ভিটামিন ‘সি’-এর এক অসাধারণ উৎস হলো আমলকি। ভিটামিন ‘সি’ একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা প্লাটিলেট কোষগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। নিয়মিত আমলকি খেলে প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ডালিম ডালিম বা বেদানা আয়রন ও ফোলেটের একটি চমৎকার উৎস। এই দুটি উপাদানই নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ডালিমে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ‘সি’ প্লাটিলেটকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শক্তি জোগায়।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বা প্লাটিলেট কমে যাওয়ার মতো পরিস্থিতিতে এই ফলগুলো খাদ্যতালিকায় রাখা খুবই উপকারী। তবে মনে রাখতে হবে, প্লাটিলেটের সংখ্যা অতিরিক্ত কমে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ফলগুলো চিকিৎসার সহায়ক হিসেবে কাজ করে, চিকিৎসার বিকল্প হিসেবে নয়।