নভেম্বর ১০, ২০২৫, ১১:৪৭ এএম
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ এটি নতুন বাংলাদেশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
পোস্টে প্রেসসচিব লিখেছেন, আওয়ামী লীগের নেতারা মনে করেন এটি আবারও অক্টোবর ২৮, ২০০৬-এর মতো পরিস্থিতি। তাঁরা কল্পনা করছেন যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দিবেন।
তবে প্রেসসচিব কঠোর বার্তা দিয়ে বলেন:দুঃখিত — এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোন প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না।
এবং মনে রাখবেন: এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়।শফিকুল আলম এই বক্তব্যের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন