শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

মাঠপর্যায়ে থাকছে না এনআইডির বয়স সংশোধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১২:১১ পিএম

মাঠপর্যায়ে থাকছে না এনআইডির বয়স সংশোধন

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বয়স সংশোধনের বিষয়টি মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) এই পরিবর্তন আনা হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো এখন থেকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হবে।

তবে অন্যান্য ফিল্ডের কারেকশনের অংশগুলোই মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকবে।অসৎ উদ্দেশ্য: এনআইডি সংশোধনের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ‘অপরাধী দৃষ্টিভঙ্গি’তে অসৎ উদ্দেশ্যে তথ্যের পরিবর্তন ঘটানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

ডাটাবেজের সুরক্ষা: নির্বাচন কমিশনের ডাটাবেজের সুরক্ষা এবং এ ধরনের অপব্যবহার ঠেকাতে সংশোধনের প্রক্রিয়া কঠোর করার চিন্তা করা হচ্ছে।ডিজি হুমায়ুন কবীর বলেন, "কিছু মানুষ অপরাধী দৃষ্টিভঙ্গিতেও কিছু কিছু কাজ করছে। সেই বিষয়গুলো যদি ঠেকাতে হয় এবং আমার ডাটাবেজ যদি রক্ষা করতে হয়, তাহলে তো এভাবে চলতে পারে না। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে, এই জিনিসটা এখন বন্ধ করে ফেলতে হবে।

শুধুমাত্র বয়স সংশোধন নয়, এসওপিতে আরও অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে: আবেদন বছরের পর বছর ফেলে রাখা এড়িয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করার চিন্তা করা হচ্ছে।তবে এই প্রস্তাবগুলো কমিশন পর্যায়ে আলোচনার জন্য যাবে এবং কমিশনের চূড়ান্ত অনুমোদন হলে কার্যকর হবে বলে জানান ডিজি।