রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৩:১১ পিএম

এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর)। এদিন এক মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এই ডিসেম্বরের সৌদি সিপি অনুযায়ী এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসি'র নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ২ নভেম্বর সবশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।