ডিসেম্বর ২, ২০২৫, ০১:২৮ পিএম
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কি কি তথ্য পরিবর্তন করা যাবে না, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন:জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি—এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।"
তবে কিছু তথ্য সংশোধন করা যাবে বলে ইসি সচিব জানিয়েছেন। এর মধ্যে রয়েছে:
স্বামী বা স্ত্রীর নাম
বৈবাহিক অবস্থা
জরুরি প্রয়োজনে ধর্ম
প্রতিবন্ধকতার ধরণ
ফোন নম্বর
ইসি সচিব জানান, ফোন নম্বরের বিষয়টি এসেছে আয়করের সঙ্গে। অনেকেই সমস্যা ফেজ করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।
এদিকে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন