মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা তত উন্নত হবে: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৩০ পিএম

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা তত উন্নত হবে: সিইসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জনমনে কিছুটা ভীতি থাকলেও দেশের নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে।

একই সাথে প্রার্থী ও ভোটারদের মন থেকে ভয় ও সংশয় কেটে যাবে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনের প্রবাসী ভোটিং ও পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

সিইসি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কোনো বাধা নেই। নির্বাচনের বিষয়ে কমিশন।

রাজনৈতিক দল এবং সাধারণ ভোটাররা একই অবস্থানে রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ভোটিং পদ্ধতি চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ায় শুরুতে কিছু কারিগরি সমস্যা থাকলেও সার্বিক কার্যক্রমে কমিশন সন্তুষ্ট। তিনি আরও জানান, এই ‘হাইব্রিড সমাধান’ (সরাসরি ও পোস্টাল ভোট) ভবিষ্যতে বিশ্বের জন্য একটি মডেল হয়ে থাকবে।

নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে সিইসি বলেন, “নিবন্ধনের জন্য আর মাত্র তিন দিন সময় হাতে আছে। যারা এখনও পোস্টাল ব্যালটে ভোটের জন্য আবেদন করেননি, তারা দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এই হার আরও বাড়বে বলে আমরা আশা করছি।” পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করা হচ্ছে জানিয়ে সিইসি সকল নাগরিককে ভোট প্রদানের আওতায় আসার আহ্বান জানান।