শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:১৩ এএম

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

সোমবার সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।