বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৩:১৬ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে  দেশবাসীকে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার এক দাপ্তরিক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন যে এই উৎসব মানুষের মাঝে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। 

হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই করার মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি উল্লেখ করেন, আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এই উৎসবের মূল শিক্ষা নিহিত রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

একই সাথে দেশবাসীকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি মনে করেন।মন্ত্রী মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।