সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বের ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ০২:৩৬ পিএম

বিশ্বের ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি স্যালাইন হস্তান্তর করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ১৪০টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলো দেশের এই দুর্যোগে এগিয়ে এসেছে। হামের মতো বিপদ মোকাবিলায়ও প্রাইভেট এন্টারপ্রেনাররা সরকারি প্রচেষ্টাকে সফল করেছে।

হামের টিকা প্রসঙ্গে তিনি বলেন, হামের এন্টিবডি তৈরি হতে আগামী ২০ জুন পর্যন্ত সময় লাগবে।ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল স্টোরে এক লাখ স্যালাইন মজুত আছে। 

এছাড়া উপজেলা পর্যায়ে বিক্ষিপ্তভাবে ২০ থেকে ২৫ হাজার স্যালাইন রয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ বাড়লে হঠাৎ আরও স্যালাইনের প্রয়োজন হতে পারে। দুর্যোগের এই মুহূর্তে অনুদান হিসেবে পাওয়া স্যালাইন রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।