জুন ১৮, ২০২৬, ০১:১১ পিএম
ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক ব্যাধি প্রতিরোধে সরকার নানা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক এম এ মুহিত। তিনি জানান এই লক্ষ্যে এবারের জাতীয় বাজেটেও বিশেষ বরাদ্দ ও পরিকল্পনা যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।ধুমাত্র চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেওয়া সম্ভব নয়।প্রতিমন্ত্রী বলেন দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। এই ঘাটতি মেটাতে বর্তমান সংখ্যার চেয়ে আরও তিন থেকে পাঁচ শতাংশ নার্স বাড়ানো প্রয়োজন। দক্ষ মানবসম্পদ তৈরি না করে কেবল অবকাঠামো দিয়ে সেবার মান বাড়ানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের কর্মস্থল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান দেশের আশি ভাগ মানুষ গ্রামে বসবাস করলেও প্রায় আশি ভাগ চিকিৎসকই শহরে থাকেন। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই বৈষম্য দূর করা জরুরি বলে তিনি মনে করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন