জুন ৩০, ২০২৬, ০৬:৩৯ পিএম
বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই বুধবার থেকে নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাকের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই নিয়ম চালুর ফলে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো সময় বা টাইম স্লট নির্বাচন করার সুযোগ পাবেন না।আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভিসা আবেদন কেন্দ্র থেকে সব ধরনের ভিসার জন্য এখন থেকে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার নতুন এই পদ্ধতি বলবৎ হবে।
প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণ করার সুনির্দিষ্ট সক্ষমতার ওপর ভিত্তি করে কম্পিউটার সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে সময় নির্ধারণ করে দেবে। এর ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় আবেদনকারীদের আলাদা করে কোনো সময় নির্বাচন করতে হবে।
কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে আবেদন জমা দেওয়ার সময় ভোগান্তি কমবে এবং গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন