আগস্ট ৫, ২০২৬, ১১:৫১ পিএম
গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই ধরনের বক্তব্য দেশের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট অবমাননা এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি চরম অপমান।
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারতের কাছে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও এমন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এই কঠোর অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে দণ্ডপ্রাপ্ত এবং মাফিয়া চক্রের সঙ্গে জড়িত ওই ব্যক্তির জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান হবে না। যেকোনো অজুহাতে তাকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া দেশের সাধারণ মানুষের আবেগের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য সম্পূর্ণ ক্ষতিকর। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ সম্পর্কের স্বার্থে এ ধরনের বিষয়গুলো জোরালোভাবে বিবেচনা করার তাগিদ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশের নীতিনির্ধারক মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন