শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

জাতীয় পরিচয়পত্রে সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ১১:৫৬ পিএম

জাতীয় পরিচয়পত্রে সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ এবং নিজের ও পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের নির্দিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো ‍‍`ক‍‍` ক্যাটাগরির হিসেবে বিবেচিত হবে। এসব আবেদন উপজেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্দিষ্ট পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে। 

একইভাবে নিজের বা পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদনও মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য করা হয়েছে।নতুন নিয়মে জন্মতারিখ ও নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট সিস্টেমে বাধ্যতামূলকভাবে নোট দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটর করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রতি মাসে দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতিটি কর্মকর্তার নিষ্পত্তিকৃত আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠানোর কথাও বলা হয়েছে।