রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন

জাতীয় ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ০৫:৪২ পিএম

নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন

ছবি : সংগৃহীত

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীর পক্ষে এই প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা আনুষ্ঠানিকভাবে পাস হয়।

এর আগে আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদটি শূন্য হয়েছিল। ইতিপূর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়া জহির উদ্দিন স্বপনকে এই নতুন দায়িত্ব দেওয়ায় তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতো একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক তৎপরতা ও সংসদীয় ভূমিকা আরও গতিশীল হবে।প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি তিনি এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।