রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
হিজরি বর্ষপঞ্জি

জমাদিউল আউয়ালের চাঁদ মেলেনি মঙ্গলবার থেকে নতুন মাস গণনা শুরু

জাতীয় ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৭:৩১ পিএম

জমাদিউল আউয়ালের চাঁদ মেলেনি মঙ্গলবার থেকে নতুন মাস গণনা শুরু

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হবে জমাদিউল আউয়াল মাস গণনা।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় জানানো হয়, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। এর ফলে চলমান রবিউস সানি মাসটি আগামীকাল সোমবার (১২ অক্টোবর) ৩০ দিন পূর্ণ করবে। এরপর আগামী মঙ্গলবার থেকে হিজরি ১৪৪৮ সনের জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন গণনা শুরু হবে।

দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম ও ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিরা পর্যালোচনায় অংশ নেন।