অক্টোবর ১৮, ২০২৬, ১০:২৪ এএম
পেশাগত উৎকর্ষ অর্জনে বিশেষ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ কিংবা শান্তিকালীন পরিস্থিতিতে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার সেনানিবাসে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সেনানিবাসের নবম পদাতিক ডিভিশন আয়োজিত এই জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকারপ্রধান। সকালে সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
চলতি বছর পেশাগত নিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা লাভ করেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাত ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বত্রিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পঁচিশ এডি রেজিমেন্ট, নয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ছাপ্পান্ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং সাতান্ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন