ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:৫০ পিএম
সংগঠনের চেইন অব কমান্ড বজায় রাখা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভার পরপরই একই স্থানে বিকেল সাড়ে ৪টায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ নেতাদের (সুপার ফাইভ) সাথে জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় অংশ নেবে:বিশ্ববিদ্যালয় শাখা: ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।কলেজ শাখা: ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজ।
মহানগর ও জেলা শাখা: ঢাকা মহানগর (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), ঢাকা জেলা (উত্তর, দক্ষিণ), গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা।সংশ্লিষ্ট ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতাকে এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই জরুরি তলব করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন