ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:০১ পিএম
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে এই সভার আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।
সভায় তারেক রহমানের আগমনকে ঘিরে দিনাজপুরের প্রতিটি উপজেলা ও পৌর ইউনিটের পক্ষ থেকে সর্বাত্মক উপস্থিতি এবং প্রস্তুতি নিশ্চিত করার জন্য বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, "তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং রাজপথে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে দিনাজপুর জেলা যুবদলের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছে।
প্রস্তুতি সভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম শামীম, মো. গোলাম মুর্শেদ খান রাজন, মো. আব্দুল্লাহ আল মুরাদ মুন্না, মাসুম রেজা পলাশ, ফরিজার তপু, মাসুদ রানা, মো. শামীম আক্তার শামীম ও জাকারিয়া হাই বাঁধনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন